1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় কোটি টাকা ঘুষ দাবি,  ভ্যাট অফিসের দুই কর্মকর্তা বহিষ্কার 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

মাগুরায় কোটি টাকা ঘুষ দাবি,  ভ্যাট অফিসের দুই কর্মকর্তা বহিষ্কার

মাগুরায় ভুয়া মামলা বানিয়ে ভিশন ড্রাগস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে ১ কোটি টাকার ঘুস দাবি এবং ২০ লাখ টাকা আদায়ের অভিযোগে ভ্যাট অফিসের দুই রাজস্ব কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ থেকে মাগুরা বিভাগীয় কর্মকর্তার কার্যালয়ে কর্মরত রাজস্ব কর্মকর্তা বাহারুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মুহম্মদ আল মনছুরকে সাময়িকভাবে বরখাস্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি ওই দুই কর্মকর্তা মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় প্রতিষ্ঠিত ভিশন ড্রাগস লিমিটেডের ওষুধবাহী একটি কাভার্ডভ্যান আটক করেন। পরে ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ৩ কোটি টাকার ‘ট্যাক্স ফাঁকি’ দেওয়ার অভিযোগ করেন তারা। পাশাপাশি এই ৩ কোটি টাকার দায় থেকে মুক্তি দিতে প্রতিষ্ঠানটির কাছে ১ কোটি টাকার ঘুস দাবি করেন ওই দুই কর্মকর্তা।

এ টাকা আদায়ে তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তিন দফায় ২০ লাখ টাকা আদায়ও করেন। তারপরও বাকি টাকার জন্য প্রতিষ্ঠানটির পণ্যবাহী কাভার্ডভ্যান চলাচলে বাধা দিয়ে হয়রানি চালিয়ে আসছিলেন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান গত ৮ ফেব্রুয়ারি যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেটের কার্যালয়ে লিখিত অভিযোগপত্র দাখিল করেন। একইসঙ্গে ঘুস আদায়ের নানা প্রমাণপত্র উপস্থাপন করেন। যে ঘটনার পরিপ্রেক্ষিতে ওই কার্যালয়ের ৩ সদস্যের একটি কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে ১৪ ফেব্রুয়ারি তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

মাগুরা ভিশন ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান জানান, ২০১৮ সালে কয়েকজন বন্ধু মিলে মাগুরা শহরের ইছাখাদা এলাকায় নিজেদের জমি বিক্রি ও ঋণ করে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। সরকারের যাবতীয় বিধান মেনেই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এ অবস্থায় মাগুরা ভ্যাট অফিসের ওই দুই কর্মকর্তা নিজেদের কম্পিউটারে ভুয়া অভিযোগপত্র বানিয়ে ১ মাস ধরে নানাভাবে নির্যাতন চালিয়ে আসছেন।

এ বিষয়ে যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে মাগুরা কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট অফিসের দায়িত্বপ্রাপ্ত জেলা কর্মকর্তা জাকির হোসেন বলেন, দাপ্তরিক দুর্নীতি ও অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে। বিষয়টি জানার পরই ৯ ফেব্রুয়ারি অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা বাহারুল ইসলাম ভুঁইয়াকে চুয়াডাঙ্গা এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মুহম্মদ আল মনছুরকে মেহেরপুর জেলায় স্ট্যান্ড রিলিজ করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা