1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ 

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৫ বার পঠিত

মাগুরায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশ

মোঃ ইউনুছ মাগুরা

চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো ও বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবিতে বাপ্রতিনিধি ম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট মাগুরা জেলার সমন্বয়ক ও বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ। সমাবেশ পরিচালনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা আহ্বায়ক প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক এটিএম আনিসুর রহমান।

সমাবেশে বক্তরা বলেন, নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ। চাল, ডাল, আটা, তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে এবং তার সাথে পাল্লা দিয়ে দাম বাড়ছে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুতের। শিক্ষা-চিকিৎসা ব্যয় মিটাতে মানুষ নিঃস্ব হচ্ছে। বাড়ি ভাড়া-গাড়ি ভাড়া বাড়ছে। শ্রমজীবী মানুষ জীবন নির্বাহ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে। ঘরে ঘরে অভাব-অনটন-দারিদ্র ও বেকারত্ব বিরাজ করছে।

সমাবেশ থেকে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, বিদ্যুৎ-গ্যাস-জ্বালানির বর্ধিত মূল্য প্রত্যাহার করা, অবিলম্বে মাগুরা টেক্সটাইল মিল চালু করা, গ্রাম শহরের শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করার দাবি জানানো হয় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা