1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরার মহম্মদপুরে হত্যাকাণ্ডের ৩ ঘন্টার মধ্যে প্রধান আসামি সোহেল গ্রেফতার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩৩১ বার পঠিত

মাগুরার মহম্মদপুরে বালিদিয়া গ্রামের আলামিন (২৫ ) হত্যাকান্ডের ৩ ঘণ্টার মধ্যে হত্যাকারী সোহেল রানা কে গ্রেফতার করেছে মাগুরা জেলা পুলিশ। গত ০৭ মার্চ রাতে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বালিদিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের শামসুল শেখের পুত্র আলামিন কে তার আপন চাচাতো ভাই নওশের আলীর পুত্র সোহেল রানা ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করে এবং আসামির চাচা অর্থাৎ আলামিনের পিতা শামসুল ও আসামির পিতা নওশের আলী ঠেকাতে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সোহেল রানা। ঘটনার পরপর পালাতক আসামি সোহেল রানাকে গ্রেফতারের জন্য মাগুরা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশের একাধিক টিম মাঠে নামে । একপর্যায়ে হত্যাকাণ্ডের প্রায় তিন ঘণ্টার মাথায় মাগুরা শ্রীপুর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযুক্ত সোহেল রানাকে ওয়াপদাহ এলাকায় ঢাকাগামী একটি বাস থেকে গ্রেফতার করে। মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ মোঃ কলিমুল্লাহ প্রেস ব্রিফিং এ জানান, আসামী সোহেল রানার সাথে তার চাচাতো ভাই আলামিনের পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামির সোহেল রানার বিরুদ্ধে গত আগস্ট-২০২২ এ একটি ধর্ষণ মামলা ৯(১) ধারায় দায়ের করেন তার আপন বড় ভাই জুয়েলের স্ত্রী শারমিন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছে সোহেল রানা। আসামি সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা