1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৫ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্থলেই ৩ মোটর বাইইক আরোহী নিহত হন। নিহত তিন তরুণ বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা। তারা পরস্পর বন্ধু। নিহতরা হলেন- মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার (২০), ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস (২১) ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস (২০)। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়েছিল। কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু সড়কে ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।এতে গুরুতর আহত হন তারা।এলাকাবাসী ওই তিন তরুণকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, নিহত তিনজন পরস্পর বন্ধু। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান রাতে হাসপাতালে পৌছে হাইওয়ে পুলিশকে বুঝিয়ে দিয়েছি। হাইওয়ে পুলিশের করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন রাতেই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতদের নামে নিয়মিত মামলা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা