1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৫৪ বার পঠিত

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে মাগুরায় । প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ এনে বুধবার ২৪ মে দুপুরে মাগুরা জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান বাদি হয়ে মাগুরা মুখ্য বিচারিক আদালতের ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হুমায়ুন কবীর এর আদালতে এ মামলা দায়ের করেন। এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল বাদিপক্ষের আইনজীবী হিসেবে মামলাটি দায়ের করেন ।তার সাথে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহীন ,জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আশরাফ হোসেন লিটন । উক্ত মামলার আবেদনে পেনাল কোড ৫০০ ও ৫০১ সহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৭/২৯ ধারা উল্লেখ করা হয়েছে। এ সময় জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ আহাদ, শাকিব হাসান তুহিন ,মিলন শিকদারসহ যুবলীগের নেতাকর্মীরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত আগামী দুইদিনের মধ্যে মাগুরা সদর থানাকে এফ আই আর করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা