1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীরের মতবিনিময়

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৮৭ বার পঠিত

ফরিদপুর-১ (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীরের মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০জুন মঙ্গলবার বিকাল ৫টায় মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ গোলাম কবীর। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করে তিনি বলেন আমি বঙ্গবন্ধুর হাতের স্পর্শ পেয়েছি। তার দোয়া নিয়ে আমি ১৯৭৫ সালের ১২ই আগস্ট স্কলারশিপ নিয়ে রাশিয়ার মস্কোতে ডাক্তারি পড়তে যাই। বঙ্গবন্ধু আমার কাধে হাত রেখে বলেন লেখাপড়া শেষ করে দেশে এসে মানুষকে সেবা করবা। বঙ্গবন্ধুর সে কথাটি আমার হৃদয়ে গাথা রয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় কাজ করে এলাকার মানুষের উন্নয়নে অংশীদার হতে চাই। জননেত্রী শেখ হাসিনার কাছে আমি এ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করি। আমাকে দল থেকে যদি মনোনয়ন দেওয়া হয় তাহলে দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে নির্বাচনে জয় লাভ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশারী করবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক বোয়ালমারী বার্তার সম্পাদক এ্যাড.কোরবান আলী,সাংবাদিক শাহজাহান হেলাল,মেহেদী হাসান পলাশ,সালেহীন সোয়াদ সাম্মী, রমজান আলী বিশ্বাস,ইদ্রীস আলী,গৌতম কুমার বিশ্বাস,মানিক সিকদার,সুজল খান, পার্থ রায়সহ প্রমূখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা