1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় জমি দখলমুক্ত করতে ক্ষতিগ্রস্তদের মানববন্ধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

মাগুরায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মারুফ হাসানের বিরুদ্ধে । এ বিষয়ে তাকে ভূমিদস্যু আখ্যা দিয়ে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত মালিকগণ। শুক্রবার সকালে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের ইটখোলা বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। মারুফ হাসানের বিরুদ্ধে ঝিনাইদহ- মাগুরা মহাসড়কের পাশের ৬০ শতাংশ জমি দখলের অভিযোগ রয়েছে। মানববন্ধনে ভুমি মালিক আসাবুল হক বলেন, ১৯৭৮ সালে আমাদের শরিকানা ভুক্ত ৬০ শতাংশ জমির ভিতর থেকে ১২ শতাংশ জমি মারুফ হাসানের কাছে বিক্রয় করা হয়। পরবর্তীতে জমির রেকর্ড আসলে কৌশলে বেআইনিভাবে টাকার বিনিময়ে পুরো জমি তার নামে রেকর্ড করে নেয়। এখন উক্ত জমির উপরে জবর দখল করে ঘর নির্মাণ করতে গেলে আমরা আইনের শরণাপন্ন হই, আদালত থেকে তার উপরে সকল প্রকার নির্মাণের উপর নিষেধাজ্ঞা দেয় এবং আমাদেরকে জমির ভোগ দখল বুঝিয়ে দেয়। এর পর থেকে তিনি বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে ও বল প্রয়োগ করে জমি দখল করে নেয়ার পাঁয়তারা করছেন। ক্ষতিগ্রস্ত মালিকগণ তাদের ভুমি উদ্ধারে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ অস্বীকার করে মারুফ হাসান বলেন, আমি ক্রয়কৃত জমি ভোগ দখলে আছি, এ ব্যাপারে আদালতে মামলা বিচারাধীন রয়েছে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল সঠিক বিচারে যে রায় হবে আমি সেটাই মেনে নেব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা