1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বোয়ালমারীতে পাওনা টাকা চাওযায় মারধর, টিকটক ভিডিওতে বিচার চেয়ে যুবকের আত্মহত্যা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৮৮ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে পাওনা টাকা চেয়ে নির্যাতনের শিকার হয়ে স্বদেশ সরকার (২৬) নামে এক যুবকের আত্মহত্যার করেছে বলে অভিযোগ উঠেছে।

স্বদেশে সরকার বোয়ালমারী উপজেলার
পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে।

বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পারিবারিক সুত্রে জানা যায়, স্বদেশ সরকার একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখকে (২৪) ১৫০ টাকা ধার দেয়। গত সোমবার বিকেল চারটার দিকে বাবুর বাজারে রিয়াজ শেখের নিকট স্বদেশ সরকারের ধার দেওয়া ১৫০ টাকা চায়। টাকা চাওয়ায় রিয়াজ ক্ষিপ্ত হয়ে বাজারের ভিতরে নুরইসলামের দোকানের সামনে তাকে মারধর করে রিয়াজ।

পরে স্বদেশ টিকটক ভিডিওতে প্রশাসনের নিকট বিচার চেয়ে একটি ভিডিও পোস্ট দেয়। ওই ঘটনার সূত্র ধরে বুধবার দিবাগত রাতে নিজ সোয়ার ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে।

স্বদেশের পিতা স্বপন সরকার জানান, বুধবার রাতে স্বদেশের মা প্রতিবেশি নিখিল রঞ্জন বিশ্বাসের বাড়িতে হরিসভা শুনতে যায়। হরিসভা শুনে রাত দেড়টার দিকে বাড়িতে এসে স্বদেশকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখা যায় ফাঁস নেওয়া অবস্থায় ঝুলছে।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ১৫০ টাকা পাবে রিয়াজের নিকট, টিকটক ভিডিওতে কয়েকদিন আগে ভিডিওটি পোস্ট দিয়েছে। কি কারনে মারা গেছে সার্বিক দিক দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা