1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৪০ বার পঠিত

আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার পাঁচটি মোটরসাইকেল উদ্ধার।

পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো মাগুরার মহম্মদপুর উপজেলার নেপালের মোড় এলাকার সেলিম মোল্যা, যশপুর গ্রামের আব্দুর রহমান সরদার, আউনাড়া মধ্যপাড়া গ্রামের আল-আমিন, শ্রীপুর উপজেলার শিবলু মোল্যা এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার গড়দাহ খালপাড়া এলাকার হাসান ফকির।

ডিবি পুলিশের একটি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মহম্মদপুর উপজেলার নেপালের মোড় এলাকায় সেলিম মোল্যার বসতবাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চুরি করা তিনটি মোটরসাইকেলসহ সেলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও চারজনকে দুটি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপণ কুমার সরকার জানান, গ্রেপ্তাররা আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। অনেক দিন ধরে বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা