1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ইসলামী ব্যাংকে ব্যাংক লুটেরা এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯৬ বার পঠিত

ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলমের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদসহ আট দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরা জেলা শাখা।

রোববার (২৪ মে) সকাল এগারোটায় ইসলামী ব্যাংক মাগুরা শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম, গ্রাহক মাসুদুল আলম, মোহাম্মদ খাইরুল ইসলাম ও মোঃ মারুফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে ব্যাপক লুটপাট চালিয়েছে। ২০২৪ সালে ব্যাংকটি লুটেরাদের কবল থেকে উদ্ধার করা হলেও আবারও সেই চক্রকে ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বিভিন্নভাবে হস্তক্ষেপ করা হচ্ছে এবং সুশাসন ব্যাহত করা হচ্ছে।
মানববন্ধন থেকে বক্তারা আট দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. গ্রাহকদের আস্থা, ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে এমডি মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল করতে হবে।
২. ব্যাংকের পরিবেশ ধ্বংসকারী ও ক্ষমতালোভী এএমডি কামাল উদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।
৩. ব্যাংকের দৈনন্দিন কাজে অবৈধ হস্তক্ষেপ ও দৃশ্যমান উন্নতি না করতে পারার দায়ে চেয়ারম্যান ড. জুবায়দুর রহমানের পদত্যাগ দাবি করা হয়।
৪. ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ করতে হবে।
৫. ইসলামী ব্যাংকের ওপর গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়।
৬. ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুক খানকে জোরপূর্বক পদচ্যুত না করার আহ্বান জানানো হয়।
৭. ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।
৮. এস আলমকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার দাবি তোলা হয়।

সমাবেশে বক্তারা আরও বলেন, “ইসলামী ব্যাংক রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। কোনোভাবেই লুটেরা চক্রকে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণে আসতে দেওয়া যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা