1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইসলামী ব্যাংক কামারখালী বাজার শাখার হলরুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের ইনচার্জ মো.ইউনুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের মাগুরা শাখা প্রধান ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জামিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাগুরা এজেন্ট শাখার প্রিন্সিপাল অফিসার মো.আলী রেজা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের প্রভাষক মোঃ কলিমুল্লাহ , অধ্যক্ষ কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোল্লা আবু সাঈদ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজির আহমেদ, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামান শেখ।গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা শোয়েব আলী খান সহ আরও অনেকেই। আলোচনা সভারশেষ কামারখালী বাজার ফেরিঘাট মসজিদের খতিব ও বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উক্ত আলোচনা সভায় দুই শতাধিক ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা অবস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা