1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের গ্রাহক সমাবেশ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৫৬ বার পঠিত

ইসলামী ব্যাংক মাগুরা শাখার নিয়ন্ত্রণাধীন কামারখালী বাজার আউটলেট মধুখালী,ফরিদপুর এর আয়োজনে আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের ইনচার্জ মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে হাফেজ মাওলানা মোঃ আলী আশরাফের সঞ্চালনায় সৈয়দ আমির আলী শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক চত্বরে এ আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি এর মাগুরা শাখার সম্মানিত শাখা প্রধান ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ জামিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা শাখার সিনিয়র অফিসার ও এজেন্ট আউটলেট ইনচার্জ মোঃ আইয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কামারখালী বাজার বণিক সমিতির সম্মানিত সভাপতি কাজী মতিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম। উক্ত আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের সম্মানিত আলেম – ওলামাগণ এবং ব্যাংকের প্রায় দুই শতাধিক সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা