1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৯৪ বার পঠিত

ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা, ব্যাংক লুটেরার অভিযোগে অভিযুক্ত এস আলমকে গ্রেফতার ও তার সম্পত্তি ক্রোকের দাবিসহ বিভিন্ন দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাগুরা শাখার সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, মাগুরার উদ্যোগে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম মাগুরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খাইরুল ইসলাম, গ্রাহক মাসুদুল আলম, এবং মোঃ হুজায়ফা হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালে ব্যাংকটি ওই গোষ্ঠীর প্রভাবমুক্ত হলেও বর্তমানে আবারও বিভিন্ন চক্রান্তের মাধ্যমে তাদের অনুসারীদের ব্যাংকের নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন।

তারা আরও বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ, সুশাসনের ঘাটতি এবং গ্রাহকদের আস্থাহীনতা সৃষ্টি করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধ করে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে— ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ, ব্যাংকের দৈনন্দিন কার্যক্রমে অবৈধ হস্তক্ষেপ বন্ধ, এস আলমকে গ্রেফতার করে তার সম্পত্তি ক্রোক, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা এবং ব্যাংকের দায়িত্ব সাবেক পরিচালকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ।

সমাবেশে বক্তারা বলেন, “ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আমানতের প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে কোনো লুটেরা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। ব্যাংকের স্বার্থ, গ্রাহকদের আস্থা এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা