1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ইসলামী ব্যাংক ব্যাংলাদেশ পিএলসি মাগুরা শাখার উদ্যোগে মিট দি জেন- জেড সভা অনুষ্ঠিত

আজকের মাগুরা ডেক্স
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি মাগুরা শাখার উদ্যোগে মিট দি জেন- জেড সভা অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২ টায় মাগুরা স্টেডিয়াম  সংলগ্ন দি রয়েল পার্টি সেন্টার হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রিন্সিপাল অফিসার মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় এবং সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মাগুরা শাখা প্রধান মোঃ জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও  যশোর জন প্রধান মোঃ মাহবুব – এ আলম। প্রাধান অতিথি তার বক্তব্যে বলেন,” সারাদেশে আমাদের প্রায় ২ কোটি গ্রাহক আছে এবং ব্যাংকের সাথে  প্রায় ৮ কোটি লোক জড়িত। আমাদের ছাত্ররা বাংলাদেশ বিনির্মানে যে নতুন স্বাধীনতা উপহার দিয়েছে আশা করি আমরা এই দেশকে নতুন করে অনেক উপরে নিয়ে যেতে পারবো। অনুষ্ঠানের সভাপতি মোঃ জামিনুর রহমান বলেন,”ছাত্র জনতার বিপ্লব যেন নষ্ট না হয় তার জন্য আমাদের সততার সাথে কাজ করে যেতে হবে। আল্লাহ পাক কোরআান মজিদে বলেছেন হে ঈমানদার গন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে নিষেধ করবে। কিন্তু বিগত সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছে যার ফলে অনেকেই সততার সাথে কাজ করতে পারে নাই।তারা আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি না করে বিদেশে অর্থ  পাচার করেছে।এর ফলে দেশ মেধা শূন্য হয়ে পড়েছে। ১৯৮৩ সাল ইসলামী বাংক বাংলাশের একটি সেরা ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়।কৃষি শিল্প সব ক্ষেত্রেই এগিয়ে।ইসলামী ব্যাংক।তাই ছাত্রদের কাছে আমাদের আবেদন ইসলামী ব্যাংকে হিসাব খোলার মাধ্যমে ব্যাংক কে আরো উন্নত শিখরে পৌছে দেয়া। ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যামে কোন খরচ ছাড়া সারা বাংলাদেশের যে কোন জায়গা থেকে টাকা উটানো ও পাঠানো যায।অনুষ্ঠানে ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আশিকুর খান ও আব্দুল মতিন। তারা শিল্প ও কলকারখানা খাতে ব্যাংককে বেশী বেশী ঋণ দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার, শ্রীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলী, সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা