
মাগুরায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সোমবার বিকেলে মাগুরা শহরের একটি ওষুধের দোকানে ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, “কোনো চাঁদাবাজি এ্যালাও করা হবে না । কেউ যদি বলে বিএনপির প্রোগ্রাম আছে কিছু দাও, তাহলে বলবেন এমপি সাহেবের কাছ থেকে নিতে। আমাদের কাউকে টাকা দেওয়ার কোন অধিকার নেই।”
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপদ ও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কোনো ব্যক্তি দলের নাম ব্যবহার করে অনৈতিকভাবে অর্থ আদায়ের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
Leave a Reply