1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

গণভোটের আগেই বিএনপি নেতাকর্মীদের ‘না’ ভোট

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

ঐকমত্য কমিশন প্রণীত সুপারিশমালায় প্রস্তাবিত ‘গণভোট’ আয়োজনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘না’ ভোট দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রথম প্রহর থেকেই (রাত ১২টার পর) দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের ফেসবুক ওয়ালে বাংলাদেশের জাতীয় পতাকার লাল অর্ধবৃত্তাংশের ওপরে ‘না’ শব্দটি সংযুক্ত করে ছবি পোস্ট করছেন।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলি আহমেদ রাত ১২টা ১ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে এমন একটি ছবি পোস্ট করে নির্বাচনের আগে গণভোট আয়োজনকে ‘একটি নীলনকশা’ বলে মন্তব্য করেন।

নিজের প্রতিক্রিয়ায় তিনি লিখেছেন “দীর্ঘ দেড়যুগ ধরে গণতন্ত্র রক্ষার যে আন্দোলন-সংগ্রাম করে আসছি, সেই গণতন্ত্রকে হুমকির মুখে ফেলার জন্য পরিকল্পিতভাবে দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তারই অংশ হিসাবে নির্বাচনের আগে গণভোটের একটি নীলনকশা চালানো হচ্ছে। আমরা নির্বাচনের আগে কোনো গণভোট চাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা গণতান্ত্রিক সরকার দেখতে চাই। বাংলাদেশ আমার অহংকার, ভোট আমার অধিকার।”

 

এদিকে জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক রাব্বি রাত সাড়ে ১২টার দিকে নিজের ফেসবুক ওয়ালে একই আদলের ছবি পোস্ট করে লেখেন “নির্বাচনের পূর্বে আমরা গণভোট চাই না।”

বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই ‘না’ প্রচারণায় অংশ নিচ্ছেন নেতাকর্মীরা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও একই আদলে ‘না’ শব্দযুক্ত ছবি পোস্ট করে প্রস্তাবিত গণভোটের বিরোধিতা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা