1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ঝিনাইদহ ক্যাডেট কলেজে চান্স পেলো চেয়ারম্যান পুত্র কাফি

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৬০৫ বার পঠিত

বাংলাদেশের ১২টি আবাসিক কলেজের মধ্যে অন্যতম ঝিনাইদহ ক্যাডেট কলেজে মেধা তালিকায় ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমানের একমাত্র পুত্র সন্তান আব্দুল্লাহিল কাফি। এর ফলে ৭ম শ্রেনী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠদানের সুযোগ পাবে কাফি। এর আগে সে শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেন স্কুল থেকে কৃতিত্বের থেকে প্রাথমিক সমাপনী পরিক্ষায় উত্তীর্ণ হয়ে ঝিনাইদহ ওরিয়েন্টাল কোচিং সেন্টারে ৬ষ্ঠ শ্রেণীর পাঠদান সম্পন্ন করে।

গত ৬ জানুয়ারি সারাদেশে অনুষ্ঠিত ক্যাডেট কলেজের ভর্তি পরিক্ষায় অংশগ্রহন করে মেধা তালিকায় চুড়ান্ত ভাবে পর্ববর্তী মৌখিক ও মেডিকেল পরিক্ষার জন্য উত্তীর্ণ হয়। এরপর ২৭ ফেব্রুয়ারি ঢাকা সেনানিবাসের ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অনুষ্ঠিত মৌখিক ও মেডিকেল পরিক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে চুড়ান্ত ভাবে ঝিনাইদহ ক্যাডেট কলেজে ভর্তির সুযোগ পায়। এমন সাফল্যের খবরে খোশ মেজাজে দেখা গেছে পরিবারসহ স্থানীয়দের। বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও সাধুবাদ জানানো হচ্ছে।

শ্রীপুর সেন্ট্রাল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শিশির কুমার জানান, কাফি খুবই মেধাবী ও শান্ত-শিষ্ট স্বভাবে ছেলে। তার এমন সাফল্যে আমরা গর্বিত। আমি তার উত্তর উত্তর সফলতা কামনা করি। এবং আমার স্কুলের পক্ষ থেকে তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই।

 

পুত্রের এমন সাফল্যে উচ্ছাসিত চেয়ারম্যান মসিয়ার রহমান জানান, একমাত্র পুত্রের এমন সাফল্যে আনন্দ প্রকাশের ভাষা বলে বুঝানো যাবেনা। আমি আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া আদায় করি। এবং আমার পুত্রের জন্য সকলের কাছে দোআ চাই, সে যেন দেশ এবং জাতির সেবক হিসাবে মানুষের সেবায় কাজ করতে পারে। উল্লেখ্য, জ্যেষ্ঠতার দিক দিয়ে এটি বাংলাদেশের দ্বিতীয় ক্যাডেট কলেজ। ১৯৬৩ সালের ১৮ই অক্টোবর তারিখে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটিতে শিক্ষার্থীদের আধুনিক সুবিধাসহ পরিক্ষার ফলাফলে প্রায়শই শ্রেষ্ঠত্ব স্থান অর্জন করায় কলেজটিতে বছরে ভর্তি-ইচ্ছুক হাজার হাজার শিক্ষার্থীদের আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা