1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ডাকসু নির্বাচনের মতই আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে –মাগুরায় প্রেস সচিব শফিকুল আলম

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “ডাকসু নির্বাচনে যেমন শান্তি-শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হবে। সেই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে অংশ নেবে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসাঁর কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, “জাতীয় নির্বাচন আয়োজনের জন্য বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সে অনুযায়ী প্রস্তুতি চলছে। দেশের কারো ক্ষমতা নেই এ নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে এবং সবার ঐক্যমতের ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

এ সময় মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা