1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডেলমন্ট অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মাগুরায় ১৬ লাখ টাকা হারিয়ে দিশেহারা সাখাওয়াত মহাসড়কের ছিটকে আসা পাথরে চোখ হারালেন ইজিবাইক মেকার কামরুল, ঠিকাদারের অবহেলার অভিযোগ মাগুরায় আ.লীগ নেতাকর্মীদের গোপন বৈঠকের অডিও ফাঁস, শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনার অভিযোগ সাহসিকতার সাথে নিজেই বোম সাদৃশ্য বস্তুটি অপসারণ করলেন ওসি তদন্ত আবু বকর বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক

ডেলমন্ট অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, মাগুরায় ১৬ লাখ টাকা হারিয়ে দিশেহারা সাখাওয়াত

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭৩ বার পঠিত

চটকদার প্যাকেজে তিন গুণ মুনাফার প্রলোভন, শুরুতে টাকা দিয়ে আস্থা অর্জন; পরে হঠাৎ বন্ধ উত্তোলন

অল্প সময়ে বিনিয়োগের টাকা তিন গুণ করে ফেরত পাওয়ার স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘ডেলমন্ট’ (Delmont) নামের একটি অনলাইন অ্যাপভিত্তিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ ও মোটা অঙ্কের মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকার মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। শুরুতে গ্রাহকদের বিনিয়োগের বিপরীতে নিয়মিত মুনাফা ও টাকা উত্তোলনের সুযোগ দিয়ে আস্থা অর্জন করলেও একপর্যায়ে হঠাৎ করেই টাকা উত্তোলন বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর থেকেই অ্যাপটিতে বিনিয়োগ করা গ্রাহকরা নিজেদের জমানো অর্থ হারিয়ে চরম বিপাকে পড়েছেন।
এমনই প্রতারণার শিকার হয়েছেন মাগুরার শালিখা উপজেলার পলুম এলাকার বাসিন্দা মো. সাখাওয়াত হোসেন। তাঁর পিতা মৃত আবুল কালাম আজাদ। ডেলমন্ট কোম্পানির বিভিন্ন প্যাকেজে বিনিয়োগ করে তিনি হারিয়েছেন প্রায় ১৫ লাখ ৬৭ হাজার টাকা। জীবনের সঞ্চয় ও ধারদেনা করে বিনিয়োগ করা এই বিপুল অর্থ ফেরত না পেয়ে এখন দিশেহারা তিনি।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন জানান, গত ২ জুন তাঁর মামা এনামুল হকের মাধ্যমে ডেলমন্ট নামের ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন তিনি। শুরুতে ৭২০ টাকা দিয়ে একটি শেয়ার কিনে কোম্পানির কার্যক্রমে অংশ নেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্যাকেজ ও আকর্ষণীয় মুনাফার প্রস্তাবে প্রলুব্ধ হয়ে ধাপে ধাপে মোট ১৫ লাখ ৬৭ হাজার টাকা বিনিয়োগ করেন।
তাঁর অভিযোগ, মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে বিনিয়োগের টাকা তিন থেকে চার গুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। বিশেষ করে ‘৬০ দিনে তিন ডাবল’সহ নানা চটকদার প্যাকেজের মাধ্যমে গ্রাহকদের বিনিয়োগে উৎসাহিত করা হয়। প্রচারণায় বলা হতো, কেউ এক লাখ টাকা বিনিয়োগ করলে দুই থেকে আড়াই মাসের মধ্যে তিন লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন। সেই টাকা একসঙ্গে নয়, বরং নির্দিষ্ট হিসাব অনুযায়ী প্রতিদিন বিকাশ অথবা নগদ অ্যাকাউন্টের মাধ্যমে উত্তোলন করা যাবে।
সাখাওয়াতের ভাষ্য অনুযায়ী, কোম্পানির প্রতিনিধিরা প্রথম দিকে বিনিয়োগের বিপরীতে প্রতিশ্রুত অর্থ পরিশোধ করতেন। গ্রাহকরাও নিয়মিত তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে পারতেন। এতে অনেকের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আস্থা তৈরি হয়। একপর্যায়ে সেই আস্থাকে পুঁজি করেই নতুন নতুন গ্রাহককে বিনিয়োগে উৎসাহিত করা হয়।

 


অভিযোগ রয়েছে, ডেলমন্ট অ্যাপের মাধ্যমে বিনিয়োগের টাকা সংগ্রহ করতে বিকাশের ০১৮৫৭২২৬১০৫ ও ০১৬১৪৮৭৬৪৯৬ নম্বরসহ আরও কয়েকটি বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করা হয়েছে। এসব নম্বরে বিভিন্ন প্যাকেজের বিপরীতে টাকা পাঠাতেন গ্রাহকরা।
সাখাওয়াত আরও জানান, ‘ডেলমন্ট’ নামের অ্যাপটি আয়শা খান নামে এক নারী পরিচালনা করতেন বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বর হিসেবে ০১৬১৯৭২৬১৫৪ এবং +১৭০১৪১৫৬৩০৪ নম্বরের কথা উল্লেখ করেন তিনি। ওই নারী মাধ্যমে আরও শতাধিক মানুষ প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছেন বলে তাঁর দাবি।
তবে সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই বিপত্তি ঘটে গত ৮ নভেম্বর। ওই দিন গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের চেষ্টা করলে তা বিকাশ কিংবা নগদ অ্যাকাউন্টে জমা হয়নি। বারবার চেষ্টা করেও টাকা না পেয়ে তাঁরা বুঝতে পারেন, প্রতিষ্ঠানটির কার্যক্রমে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। এরপর থেকে ডেলমন্টের সঙ্গে যোগাযোগ ও বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন, ‘এই কোম্পানি আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আমি এখানে প্রায় ১৬ লাখ টাকা বিনিয়োগ করেছি। আমার এলাকার আরও শতাধিক মানুষ এই কোম্পানিতে যুক্ত হয়েছেন। তাঁরাও প্রতারণার শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে যাঁরা আমার এলাকার কোম্পানিতে এসেছেন, তাঁরা সরাসরি কোম্পানির নির্ধারিত নম্বরে টাকা পাঠিয়েছেন। তাঁদের কারও কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা লেনদেন করিনি।’
তিনি আরও বলেন, ‘কোম্পানিটি ১০ বছরের উন্নয়ন পরিকল্পনার কথা বলে আমাদের নানা স্বপ্ন দেখিয়েছিল। অল্প সময়ে অধিক মুনাফার আশ্বাস দিয়ে বিনিয়োগ করিয়েছে। প্রথম দিকে নিয়মিত টাকা দেওয়ায় আমরা তাদের বিশ্বাস করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখন আমি নিজের বিনিয়োগ করা টাকা তো ফেরত পাচ্ছিই না, আমার এলাকার থেকে যুক্ত হওয়া অন্য মানুষগুলোর কাছেও জবাবদিহি করতে হচ্ছে। আমি চাই, এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’

 


সংশ্লিষ্টদের অভিযোগ, এ ধরনের অনলাইন বিনিয়োগের প্রলোভনে প্রথম দিকে কিছু গ্রাহককে মুনাফা দেওয়ার মাধ্যমে অন্যদের মধ্যে বিশ্বাস তৈরি করা হয়। এরপর অধিক মুনাফার আশায় নতুন গ্রাহকরা বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন। কিন্তু একপর্যায়ে টাকা উত্তোলন বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা।
ডেলমন্টের মাধ্যমে শুধু সাখাওয়াত হোসেনই নন, আরও কত মানুষ এবং কত টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রতিষ্ঠানটির প্রকৃত মালিকানা, পরিচালনার সঙ্গে কারা জড়িত, অর্থ সংগ্রহে ব্যবহৃত মোবাইল ব্যাংকিং নম্বরগুলোর মালিক কারা এবং গ্রাহকদের বিনিয়োগ করা অর্থ কোথায় স্থানান্তর করা হয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী সাখাওয়াত হোসেনসহ ক্ষতিগ্রস্তরা বিষয়টি তদন্ত করে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এখন প্রশ্ন—ডেলমন্টের এই কথিত বিনিয়োগ কার্যক্রমের নেপথ্যে কারা, কীভাবে সংগ্রহ করা হলো সাধারণ মানুষের কোটি কোটি টাকা এবং সেই অর্থ এখন কোথায়? এসব প্রশ্নের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা