1. admin@samokalbarta.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুরে সংঘর্ষের নেপথ্যে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের মাগুরার শালিখায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণ করার চেষ্টায় সাংবাদিকের ওপর হামলা

৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ০ বার পঠিত

স্ত্রীর জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবেল হোসেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে মাগুরা জেলা কারাগার থেকে তিনি প্যারোলে মুক্তি পান বলে কারা সূত্রে জানা গেছে।
এর আগে সোমবার সকালে মাগুরা পৌরসভার স্টেডিয়াম পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর স্ত্রী নাজনিন নাহার রিতুর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রিতুর ৯ বছর বয়সী মেয়ে ঘুম থেকে উঠে মাকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাজনিন নাহার রিতু মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী এলাকার আবুল বাসার বিশ্বাসের মেয়ে। গত ৩ নভেম্বর তিনি শহরের স্টেডিয়াম পাড়া এলাকার ওই ভাড়া বাসায় ওঠেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৫ সালে রুবেল হোসেনের সঙ্গে নাজনিন নাহারের বিয়ে হয়। তাঁদের সংসারে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। রুবেল হোসেন একটি নাশকতার মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বলেন, রিতু নামে এক নারীর মরদেহ উদ্ধারের বিষয়টি তিনি শুনেছেন। তাঁর স্বামী কারাগারে থাকা অবস্থায় অন্য একজনের সঙ্গে সম্পর্কের বিষয়েও তিনি জানতে পেরেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা