1. admin@samokalbarta.com : admin :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা। ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিলেন সাবেক ছাত্রলীগ নেতা রুবেল মাগুরায় বৃত্তি পরীক্ষার মডেল টেস্টে অন্য বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণের অভিযোগ প্রধান শিক্ষক সনজিতের বিরুদ্ধে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের পদ থেকে মারুফ হোসেনকে অব্যাহতি বহিষ্কারাদেশের প্রতিবাদ জানালেন অ্যাডভোকেট এম এ রশিদ,উদ্দেশ্যপ্রণোদিত বললেন আদর্শ প্রাইভেট হাসপাতালে ছয় মাসের অন্তঃসত্ত্বা তরুণীকে গোপনে গর্ভপাত করানোর অভিযোগ, প্রেমিক পলাতক মাগুরায় সিনিয়র জেল সুপার পরিচয়ে আসামির স্বজনদের কাছে লাখ টাকা দাবি, সতর্ক করল কারা কর্তৃপক্ষ মাগুরায় হামলার শিকার সাবেক জেলা প্রশাসক মাগুরার শ্রীপুরে সাংবাদিকের জমির গাছ তুলে নিল দুর্বৃত্তরা মাগুরার শ্রীপুরে সংঘর্ষের নেপথ্যে দুই ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ সাবেক উপজেলা চেয়ারম্যানের

বার বারের চ্যাম্পিয়ন নড়াইলকে জেলাকে হারিয়ে খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরা জেলা।

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খুলনা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় ৮ বারের চ্যাম্পিয়ন নড়াইল জেলা নারী কাবাডি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মাগুরা জেলা নারী কাবাডি দল।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) খুলনা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মাগুরা জেলা নারী কাবাডি দল ৩৩ পয়েন্ট অর্জন করে। অন্যদিকে নড়াইল জেলা দল অর্জন করে ২৭ পয়েন্ট। ফলে ৬ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে শিরোপা নিজেদের করে নেয় মাগুরার নারী কাবাডি দল।

খুলনা বিভাগের ১০টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় নড়াইলের মতো শক্তিশালী ও অভিজ্ঞ দলকে পরাজিত করে মাগুরার এ অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

মাগুরা জেলা নারী কাবাডি দলের সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম)। এছাড়া দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাগুরা জেলা কাবাডি দলের বর্তমান নারী ও পুরুষ দলের কোচ মোঃ সাজিদ হোসেন সাবেক জাতীয় ও আন্তর্জাতিক কাবাডি দলের অন্যতম খেলোয়াড়। তাঁর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে খেলোয়াড়রা দলীয় সমন্বয়, কৌশল ও ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন।

মাগুরা জেলা নারী কাবাডি দলের এ জয়ে জেলার ক্রীড়াপ্রেমী ও কাবাডি সংশ্লিষ্টদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে মাগুরার নারী ক্রীড়াঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা