1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

তৃণমূলের বিএনপিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে – রবিউল ইসলাম নয়ন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

তৃণমূলের বিএনপিকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দল গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

সোমবার ২৭ জানুয়ারি দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে মাগুরার শালিখায় গণসমাবেশ প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে এ আহ্বান জানান ঢাকার রাজপথের সাহসী স্লোগান মাস্টার খ্যাত মাগুরার কৃতি সন্তান রবিউল ইসলাম নয়ন।এ সময় তিনি অন্য দল থেকে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান ।

শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে অংশ নেন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা বিএনপি নেতাকর্মীরা।

দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উপস্থিত হয় আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব মাগুরার কৃতি সন্তান ঢাকার রাজপথের স্লোগান মাস্টার হিসেবে খ্যাত রবিউল ইসলাম নয়ন। মুহুর্মুহু নিত্যনতুন স্লোগানে তিনি উচ্ছাসিত করেন হাজারো জনতাকে। দীর্ঘ ষোলো বছর পরে এত বড় আয়োজনে উপস্থিত থাকতে পেরে আনন্দ প্রকাশ করেন তৃণমূলের কর্মীসমর্থকরা।

গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেন, “বর্তমান সময়ে দেশকে গড়ে তুলতে যুবকদের এগিয়ে আসতে হবে। যুবকরা হাল ধরলে দেশ এগিয়ে যাবেই”।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আখতার হোসেন, আহসান হাবিব কিশোর,খান হাসান ইমাম সুজা,অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, আলমগীর হোসেন, আমিনুর রহমান খাঁন পিকুল, মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এসএম আবু তাহের সবুজসহ  অন্যান্য নেতরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা