1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

দুর্গা পূজায় পরাজিত অপ শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে জনগণ -মাগুরায় নিতাই রায় চৌধুরী

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৩ বার পঠিত

“এবারের দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ।পরাজিত অপ শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে জনগণ। তাই পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে”। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরী রবিবার দুপুরে তার নিজ বাস ভবন মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া পুজামন্ডপে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন মাগুরা ১ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী বিএনপি নেতা মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হেসেন, মিথুন রায় চৌধুরী, মাগুরা সদর উপজেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামীম, সম্পাদক গোলাম জাহিদ প্রমুখ।এ সময় নিতাই রায় চৌধুরী আরো বলেন, স্বৈরাচারী সরকারের সর্দারনী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসরদের অনেকে দেশের ভিতরে থেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের সকল দেশ প্রেমিক মানুষ পরাজিত স্বৈরাচারের সকল ষড়যন্ত্র বানচাল করে দেয়ায় সুষ্ঠ পরিবেশের মধ্যে হিন্দু সম্প্রদায় তাদের শারদীয় দুর্গাপূজা পালন করতে সক্ষম হয়েছে। তিনি সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দেশ প্রেমের পরিচয় দেওয়ায় জনগনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারকে নতুন বাংলাদেশ গড়ার কাজে সমর্থন দিয়ে যাচ্ছে। অন্তর্বর্তী কালীন সরকারের রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করে দ্রুত নির্বাচন দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গনতন্ত্র ফিরিয়ে আনা এবং সংস্কার কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা