1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নবগঙ্গার গ্রান্ড ওপেনিংয়ের মাধ্যমে মাগুরায় ইম্পেরিয়াল লিঃ এর যাত্রা

সমকাল বার্তা ডেস্ত :
  • আপডেট সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৫২ বার পঠিত

নবগঙ্গার গ্রান্ড ওপেনিংয়ের মাধ্যমে মাগুরায় ইম্পেরিয়াল লিঃ এর যাত্রা

মাগুরায় নবগঙ্গা নদী তীরে জমকালো আয়োজনে আট তলা বিশিষ্ট এপার্টমেন্ট “নবগঙ্গার”নির্মান কাজের শুভ উদ্ভোদনের মধ্য দিয়ে সনামধন্য আবাসন কোম্পানি ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লিঃ এর মাগুরায় আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্বোধন হয়েছে।

শুক্রবার ১৮ই নভেম্বর দুপুর ১২টায় শহরের জামে মসজিদ রোডে নদীর পাড়ে (নতুন ব্রিজ সংলগ্ন) এলাকায় আট তলা বিশিষ্ট অত্যাধুনিক মানের অ্যাপার্টমেন্ট নবগঙ্গা নামের এ প্রকল্পের নির্মান কাজের শুভ উদ্ভোদন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইফুজ্জামান শিখর। এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাগুরার সাবেক কৃতি ফুটবলার শরীফ আজিজুল হাসান মোহন, কোম্পানির জেনারেল ম্যানেজার (সেলস) মঞ্জুরুল আলম মিজান, ডাক্তার আলিমুজ্জামান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম আহমেদ খান, পৌর কাউন্সিলর আবু রেজা নান্টু, মোহন, জাহিদুল ইসলাম জাহিদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজি মকবুল, জমির মালিক আহসানুজ্জামান, আশরাফসহ ক্রীড়া সাংস্কৃতিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যেক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ-ই প্রকল্পের মাধ্যমে অন্যতম আবাসন কোম্পানি ইম্পেরিয়াল রিয়েল এস্টেট লিঃ রাজধানী ঢাকার বাইরে এবার মাগুরায় তাদের আনুষ্ঠানিক যাত্রা শুর করলো।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাগুরার কৃতি ফূটবলার শরীফ আজিজুল হাসান মোহন জানান, বানিজ্যিক সফলতার চিন্তা নিয়ে নয়, মুলত শেকড়ের টানেই নিজ জেলা মাগুরায় তাদের এই যাত্রা শুরু হয়েছে। রিহ্যাব বাংলাদেশের অন্যতম সদস্য হয়ে তার করো ম্পানি সাফল্যের সাথে দীর্ঘ বিশ বছরের বেশি সময় ঢাকার আবাসন খাতে প্রতিষ্ঠা অর্জন করেছে। কোম্পানির হস্তান্তর ও বর্তমান অবস্থায় চলমান প্রকল্পের সংখ্যা প্রায় শতাধিক। এ অবস্থায় কোম্পানি ঢাকার বাহীরে অন্যতম বড় বিভাগীয় শহর ছেড়ে মাগুরায় তাদের এ-ই যাত্রার মুল কারন হিসেবে নিজ জন্মভূমি মাগুরার টান অনুভব ও জেলার আবাসন খাতের উন্নয়নের লক্ষে মুলত কাজ করতে চান বলে আশা ব্যাক্ত করে সকলের সহযোগিতা কামনা-বাসনার করেন তিনি।

ইম্পেরিয়াল রিয়েল এস্টেটের অন্যতম কর্মকর্তা মঞ্জুরুল আলম মিজান জানান, আমরা আমাদের দীর্ঘ পথচলায় ক্রেতাদের আস্থার জায়গায় পৌঁছাতে আধুনিক মানের নকশা ও মজবুত অবকাঠামোর উপর সর্বাত্বক জোর দিয়ে থাকি। প্রতিশ্রুতি অনুযায়ী সরবরাহ ও মানুষের নির্ভরতা অর্জনের লক্ষই আমাদের উচ্চতায় পৌঁছে দিয়েছে। মাগুরা শহর সংলগ্ন নদী পাড়ে মনোরম পরিবেশে নির্মিত আট তলা বিশিষ্ট প্রকল্প “নবগঙ্গা” ছাড়াও শহরের বিভিন্নস্থানে আরও পাচটি প্রকল্পের কাজ অচিরেই শুরুর প্রক্রিয়ায় রয়েছে বলে জানান।

মাননীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, কোম্পানির এমন উদ্যোগ নিজ জেলার আবাসন খাতে ব্যাপক উন্নয়ন হবে বলে আশা ব্যাক্ত করে প্রয়োজনে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা