1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দৈনিক আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় ঢাকার ঢাকা লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন রোডে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান, এমপি।
অনুষ্ঠানের প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার এবং নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মির্জা সাইফুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম (মিঠু)।
ইফতার মাহফিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফতার কমিটির সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম, আহ্বায়ক ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. জিল্লুর রহমান মুকুল, মাগুরা জেলা রিপোর্টার্স রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও স্টার নিউজের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী, মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ,মাগুরা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা সামছুল আলম, মাগুরা জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, প্রখ্যাত কবি ও লেখক রেজা অনিরুদ্ধ, মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. নাসির, সাবেক শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার প্রাক্তন ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা ওয়ালিদ হোসেন শিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালেকা পারভিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ বিল্লাল হোসেন খান, বাংলাদেশ পুলিশ এন্টি-টেররিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার মিথুন রায় চৌধুরী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চিফ ইঞ্জিনিয়ার নওশের আলী, চিকিৎসক ডা. সিমিন মজিদ আক্তার অঞ্জু, মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন, গণমাধ্যম ব্যক্তিত্ব এ কে এম পাটোয়ারী, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমানসহ আরও অনেকে।

উল্লেখ্য, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী নাকোল গ্রামে প্রতিষ্ঠিত নাকোল রাইচরন মাধ্যমিক বিদ্যালয় ১৯০১ সালে প্রতিষ্ঠিত হয়। শতবর্ষেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছে। এ বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী বর্তমানে দেশের প্রশাসন, শিক্ষা, রাজনীতি ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। গর্বের বিষয় হলো, এ বিদ্যালয়ের তিনজন কৃতী শিক্ষার্থী দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করে প্রতিষ্ঠানের সম্মানকে আরও উজ্জ্বল করেছেন।
এই গৌরবময় ঐতিহ্য ও প্রাক্তন শিক্ষার্থীদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট সংগঠক, সমাজচিন্তক ও সাংবাদিক মোঃ শাহিনুর ইসলাম।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত  হয়েছে দৈনিক আজকের মাগুরা, মাগুরা রিপোর্টার্স ইউনিটি ফেসবুক পেজ,SH Media Online এবং Magura Times 24 ফেসবুক পেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা