
নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে কলেজের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।
সভায় বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদ, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম.বি. বাকের,কলেজের গভর্নিং বডির সদস্য ও নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রবিউল আলম খান (রবি), নাকোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান হোসেন মহব্বত, সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল শেখ।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান।
অনুষ্ঠানে কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply