1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

“নারীদের সম্মানিত করতে তারেক রহমান ফ্যামেলী কার্ড চালু করবেন”-মাগুরায় বেগম সেলিমা রহমান

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
নারীর প্রতি সম্মান, অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ‘ফ্যামেলী কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহব্বায়ক বেগম সেলিমা রহমান।  শনিবার (১৫ নভেম্বর) শ্রীপুর এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
‘নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির নির্বাচনী অগ্রাধিকার’ শীর্ষক এ নারী সমাবেশে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণী–পেশার হাজার হাজার নারী অংশগ্রহণ করেন। সমাবেশে নারীদের অধিকার, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা জোরদারে বিএনপির অঙ্গীকার তুলে ধরা হয়।
বক্তব্যে বেগম সেলিমা রহমান বলেন,
“নারীকে সম্মানিত করতে পরিবারের প্রধান নারীর নামে ফ্যামেলী কার্ড চালু করবেন জনাব তারেক রহমান। এই কার্ড ব্যবহার করে নারীরা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ-সুবিধা সহজেই পাবে।”
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নারী ও শিশু উন্নয়নে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
সমাবেশটি সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা–১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
একই দিন বিকাল ৪টায় মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় নারী সমাবেশ। এখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সেলিমা রহমান। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মনোয়ার হোসেন খান, অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আর্লি সহ স্থানীয় নেতারা।
দুই সমাবেশেই বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, পরিবারে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি, শিশু সুরক্ষা এবং রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়নে নারীদের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা