1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

নোমানী ময়দানে শুরু হচ্ছে মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির বিকাশ ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ২৫ অক্টোবর (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে নোমানী ময়দানে শুরু হচ্ছে ‘মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫’।
লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব মাগুরার কৃতি সন্তান মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মিনা মাহমুদা ও ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু) — যিনি এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক।
ডা. সিমিন মজিদ আখতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হকের সুযোগ্য কন্যা।
তিনি সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, রেডক্রস থাইল্যান্ড ডিপ্লোমেটিক কমিটির সাবেক প্রেসিডেন্ট, জোন্টা ইন্টারন্যাশনাল বৃহত্তর ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট, এবং গুলশান লেডিস ক্লাবের সদস্য। বর্তমানে তিনি প্রাভা হেলথকেয়ারের চীফ মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত জানান, “বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রসার ও স্থানীয় খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে এই লীগের আয়োজন করা হয়েছে।”
এই লীগে অংশ নিচ্ছে জেলার ৮টি ক্লাব। সেগুলো হচ্ছে, মাগুরা রিপোর্টার্স ইউনিটি, ভায়না কাবাডি ক্লাব, মহম্মদপুর স্বপ্নচোখ, চৌরঙ্গী ক্লাব, মাগুরা কাবাডি ক্লাব, খান স্পোর্টস, চাউলিয়া স্পোর্টস ক্লাব এবং বন্ধুসুলভ আঠারোখাদা।
আয়োজকরা আশা করছেন, উদ্বোধনী দিনের মধ্য দিয়ে মাগুরার ক্রীড়াঙ্গনে কাবাডি খেলায় নতুন প্রাণ সঞ্চার হবে এবং জেলার তরুণ খেলোয়াড়দের জন্য এটি হবে একটি অনুপ্রেরণামূলক সূচনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা