1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ হওয়া শিশুর লাশ উদ্ধার

সনতচক্রবর্ত্তী বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২২৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজ দিয়ান খাঁন নামে আট বছরের এক বাক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার,(৫.৭.২৩) বিকেলে ওই শিশু তার বাড়ির পাশের নানা বাড়িতে থেকে নিখোঁজ হয়। দিয়ান খাঁন উপজেলার মানিকদহ ইউনিয়নের আদমপুর গ্রামের তানজির হায়াত খাঁনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিয়ানের বাড়ী ও তার নানা বাড়ী মানিকদা ইউনিয়নের আদমপুরের একই গ্রামে। নানা বাড়িতে গেলেও সন্ধ্যা নামলেও নিজের বাড়ীতে ফিরে না আসায় পরিবার ও স্বজনেরা উদ্বিগ্ন হয়ে উঠেন। রাতভর পরিচিতজনদের বাড়িতে তার খোঁজ করে না পাওয়ায় বুধবার সকালে ভাঙ্গা থানায় নিখোঁজ দিয়ান পরিবার একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করে বাড়ি ফিরতে না ফিরতেই তার স্বজনেরা খবর পায় নানা বাড়ির পাশের পুকুরে ভাসছে দিয়ানের মৃতদেহ। এসময় স্থানীয়রা দিয়ানে মৃতদেহটি সনাক্ত করেন।

পুলিশের তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক (এস আই) তাহসিন জানান, দিয়ানের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশু দিয়ানের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা