1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুরের মধুখালীতে বিচারপতি মজিবুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠান

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৭১ বার পঠিত

২৪ এপ্রিল সোমবার বেলা ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে “এসএসসি ব্যাচ ১৯৮১” মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে ও অত্র বিদ্যালয়ের কৃতি ছাত্র বাংলাদেশ সুপ্রীমকোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. মজিবুর রহমান মিঞা ফিরোজের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মির্জা আব্দুল খালেক। পুনর্মিলন ও সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: আশিকুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি বিচারপতি মো. মজিবুর রহমান রহমান মিঞা ফিরোজ, বিশিষ্ঠ শিল্পপতি সৈয়দ এ, কিউ, এম জাহিদ ইউসুফ লিটন, উদ্যাপন কমিটির আহবায়ক এসএসসি ১৯৮১ ব্যাচ প্রকৌশলী এমএন কবীর বাদল, মোহাম্মাদপুর মডেল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম ফারুক, মো: জাকির হোসেন, প্রাক্তন শিক্ষকদের মধ্যে কৃঞ্চ লাল পাল, মতিয়ার রহমান, কাদিরদি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আক্তারুজ্জামান, মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী, মোঃ আলমগীর হোসেন মিয়া, সাহেব আলী প্রমুখ। পরে ১৯৮১ ব্যাচের কৃতিছাত্র বিচারপতি মো. মুজিবর রহমান মিঞা ফিরোজকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়্। এছাড়া উপস্থিত প্রধান অতিথি ও সাবেক সকল প্রধান শিক্ষকদের সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা