1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুরের মধুখালীতে শ্রেণিকক্ষে আটকে নির্যাতনের মূলহোতা গ্রেফতার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২৭৪ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে শ্রেণিকক্ষে আটকে নির্যাতনের মূলহোতা গ্রেফতার।

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ তুলে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আটকিয়ে পনেরো বছর বয়সী এক কিশোর ও তার বাবাকে পাশবিক নির্যাতনের ঘটনার মূলহোতা রুমাকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ইয়ামিন মৃধা (৪০) ও তার ছেলে রাজন মৃধাকে (১৫) নির্মম নির্যাতন করা হয়। এরপর নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে।

বুধবার দুপুর ১ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম রুমাকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড় হতে তাকে গ্রেফতার করা হয়। রুমা মাঝকান্দি এলাকার নাজিম উদ্দিন নামের এক ব্যক্তির মেয়ে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম বলেন, গত ১৭ই মার্চ মধুখালীর আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে আটকিয়ে বাবা-ছেলেকে নির্যাতনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেই ভিডিওতে রুমাকে ওই বাবা-ছেলেকে পাশবিক নির্যাতনের নির্দেশ দিতে দেখা যায়। সেখানে রুমার সাথে আরও ৮-১০ জনকে নির্যাতন করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশ খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত কয়েকজনকে গ্রেফতার করতে পারলেও ঘটনার পর থেকে রুমা আত্মগোপনে চলে যায়।
গ্রেফতার এড়াতে এর মধ্যে রুমা একেক করে দেশের ৫টি জেলায় অবস্থান করেন। সর্বশেষ মাগুরা জেলা থেকে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে একটি গাড়ি থেকে নামলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার প্রায় দুই মাস পর আলোচিত রুমাকে গ্রেফতার করতে সক্ষম হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা