1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফরিদপুরে চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ২৫৬ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল। ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কর্মকর্তা কল্যাণ সমিতির আয়োজনে বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেটে ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী কর্মকর্তা সমিতির আয়োজনে বকেয়া পাওনার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি আলী আকবর শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়নের সভাপতি মোঃ শাহিন মিয়া, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সমিতির সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোঃ আবুল বাশার বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জহুরুল হক, মোঃ সিদ্দিকী আলী খান, মোঃ রেজাউল হক, মোঃ রফিকউদ্দিন মোল্যা ও মোঃ কাজলসহ প্রমুখ। মাবনবন্ধনে বক্তাগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন ফরিদপুর চিনিকলের ২০১৪ সাল থেকে অবসরপ্রাপ্ত ৩শ ২৬ জন শ্রমিক কর্মচারীর ও কর্মকর্তাদের গ্রাইচ্যুটি, সরকার ঘোষিত জাতীয় মজুরী কমিশন, মজুরী ও বেতন স্কেলের বকেয়াসহ ফরিদপুর চিনিকলের কাছে প্রায় ৩০ কোটি টাকা পাওনা রয়েছে।
ফরিদপুর চিনিকল অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের প্রায় ৩০ কোটি টাকা ফরিদপুর চিনিকল এর কাছে বকেয়া রয়েছে। বক্তাগণ বলেন ৭/৮ বছর অবসর গ্রহন করলেও পাওনা টাকা পাচ্ছি না। পাওনা টাকা না পাওয়ার কারনে ৩শ ২৬টি পরিবার মানবেতর জীবনযাপন করছি। মানবতার জননী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত ৩শ ২৬টি পরিবার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি করছি না আমরা আমাদের বকেয়া পাওনার দাবিতে আন্দোলন করছি যাতে করে আসন্ন ঈদুল আযহার আগেই আমাদের পাওনা টাকা পেয়ে পরিবার নিয়ে ঈদ উদযাপন ও স্বাভাবিক জীবন যাপন করতে পারি। মানববন্ধন কর্মসূচী পরবর্তী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । মিছিলটি ঢাকা-খুলনা মহা সড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে মানবন্ধন স্থলে এসে শেষ হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা