1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

আব্বাস আলী বিশেষ প্রতিনিধি মাগুরা
  • আপডেট সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবুল কালাম (৪৫), বাড়ি শরীয়তপুরে। তিনি ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ বিকট শব্দে তার মাথার ওপর পড়ে মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাডটি। ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কয়েক ঘণ্টা পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল পুনরায় শুরু হয়।
স্থানীয়রা জানান, এর আগেও একই এলাকায় দুইবার এমন দুর্ঘটনা ঘটেছে। তবে আগের ঘটনাগুলোতে কেউ হতাহত হননি। গত বছরের সেপ্টেম্বরেও পাশের একটি পিলারের অংশ খুলে পড়েছিল বলে জানা গেছে।
ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা