1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের ১০ তম মৃত্যুবার্ষিকী পালিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১১ বার পঠিত

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাফ হোসেনের ১০ম মৃত্যুবার্ষিকী রবিবার পালিত হয়েছে।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাগুরা জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকালে মাজার জিয়ারত শেষে আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়।মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

স্মরণসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগ নেতা শফিকুজ্জামান বুচ্চু, মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, শাখারুল ইসলাম শাকিল, রানা আমির ওসমান, বাবুল ফকিরসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতারা বক্তব্য রাখেন।

আলতাফ হোসেন ১৯৬২ সালে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি মাগুরার নেতৃত্ব দেন। দীর্ঘ ২৮ বছর ধরে মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির বোর্ড অব ডিরেক্টর এবং মাগুরা পৌরসভার নির্বাচিত মেয়রের দায়িত্ব পালন করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা