1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মধুখালীতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন  ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম 

রমজান আলী, মধুখালী, ফরিদপুর
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ফরিদপুরের  মধুখালীতে কালপোয়া ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন  ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ খন্দকার নাসিরুল ইসলাম ।

৮ অক্টোবর সোমবার বিকাল ৩ ঘটিকায় কালপোয়া স্কুল মাঠ প্রাঙ্গণে, বিশাল এই ফুটবল টুর্নামেন্টে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জনপদে জনপ্রিয় নেতা ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসির ইসলাম নাসির। অনুষ্ঠানটি উদ্বোধন করার কথা থাকলেও উপজেলা বিএনপির সহ-সভাপতি কালপোয়া জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোস্তাক আহমেদ চঞ্চল এর পক্ষে সম্ভব হয়নি। কামালদিয়া ইউপি সদস্য সয়েল আহমেদ এর পরিচালনায় এবং সভাপতিত্ব করেন কামালদিয়া যুবদলের আহ্বায়ক ও মাঠ কমিটির সভাপতি শেখ রেজাউল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের আহবায়ক এসএম মুক্তার হোসেন, সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান, পৌর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মোরশেদ আবু নছর টিটো, কেন্দ্রীয় কৃষক দল সহ-সাংস্কৃতিক সম্পাদক  মেহেদি হাসান পারভেজ, পৌর কৃষক দলের আহবায়ক নুরুন্নবী মিয়া, কামালদিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মাস্টার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের সি:যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম সেতু, পৌর ছাত্রদলের আহ্বায়ক রজব ইসলাম,যুগ্ম আহবায় আকিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক গোলাম শারাফাত সরত সহ আরো অনেক নেতৃবৃন্দ। এছারা এই টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এটিএম সাইফুজ্জামান। উদ্বোধনী খেলাতে অংশ নেয় ব্যাসদী যুব সংঘ এবং চরবাগাট একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা