1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মধুখালীতে সহকারী পুলিশ সুপারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩৩২ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন সদ্য যোগদান কৃত সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ মিজানুর রহমান।
২৪ আগস্ট সন্ধা সারে সাতটায় মধুখালী থানা পুলিশ পরিদর্শকের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও দৈনিক মানবকন্ঠের মধুখালী প্রতিনিধি শাহজাহান হেলাল এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মতবিনিময় সভায় যোগদেন। এ সময় প্রতিনিধি দলে ছিলেন দৈনিক আজকের পত্রিকার মধুখালী প্রতিনিধি ও মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মতিয়ার রহমান মিঞা, সাংগঠনিক সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের মধুখালী প্রতিনিধি মেহেদী হোসেন পলাশ, অর্থ সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার মধুখালী উপজেলা প্রতিনিধি সালেহীন সোয়াদ সাম্মী, দৈনিক বাংলাদেশ সমাচার ও এশিয়ান টেলিভিশন মধুখালী প্রতিনিধি মোঃ রমজান আলী বিশ্বাস, সাংবাদিক আক্কাস খান, দৈনিক সবুজ নিশান উপজেলা প্রতিনিধি মোঃ সজিব মোল্যা, দৈনিক বাংলাদেশ সমাচার জেলা প্রতিনিধি মোঃ ইদ্রিস আলী, দৈনিক বাঙ্গালী সময়ের উপজেলা প্রতিনিধি সুজল খান, সাংবাদিক পার্থ রায়, হৃদয় শীল, উপজেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় মধুখালী থানার পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকউল আলম উপস্থিত ছিলেন।
সভায় নবাগত সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পন, তাই সাংবাদিকদের সহযোগীতা চেয়ে উপজেলার বিভিন্ন সমস্যা সমাধানে এক সাথে কাজ করার আশা প্রকাশ করেন। সকল ক্ষেত্রে পুলিশের সহায়তা সার্বক্ষণিক থাকবে বলে আশা রাখেন তিনি। বরিশাল জেলায় জন্মগ্রহণ কারী এ চৌকশ পুলিশ অফিসার ১৯৯০ সালে ২৭ মার্চ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন।এ বছরের ৩ আগস্ট তিনি ফরিদপুর জেলায় যোগদান করেন। তিনি পূর্বে মধুখালী থানাতে পরিদর্শক হিসেবে দায়ীত্ব পালন করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা