1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মধুখালীতে স্মার্ট ভুমিসেবা সপ্তাহ উদ্বোধন র‌্যালি ও আলোচনা সভা

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৫২ বার পঠিত

মধুখালীতে স্মার্ট ভুমিসেবা সপ্তাহ উদ্বোধন
র‌্যালি ও আলোচনা সভা

রমজান আলী, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে উপজেলা ভুমি অফিসের আয়োজনে “স্মার্ট ভুমি সেবার লক্ষ্যে” ভুমিসেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
২২ মে সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা ভুমি অফিস চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে মধুখালী বাজারের থানা সড়ক হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে ভুমি অফিস চত্বরে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী ভুমি অফিস চত্বরে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শামীম আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী ।

ডিজিটাল ও স্মার্ট ভুমিসেবার আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, মোঃ সেকেন্দার আলী ও মোঃ আদেল শেখ। আলোচনা সভা পরবর্তী উপজেলার বিভিন্ন স্থানে ভুমিহীন ও গৃহহীনদের সরকার কৃর্তক প্রাপ্ত ২শতক জমির নামজারীর কাগজ বুঝিয়ে দেওয়া হয়েছে । ২২ মে থেকে ২৮ মে ২০২৩খ্রিঃ পর্যন্ত ভুমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে প্রত্যেক নাগরিকের চাহিদা মোতাবেক সেবা প্রদান করা হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা