1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মধুখালীতে ২দিন ব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয়  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত

রমজান আলী, মধুখালী, ফরিদপুর
  • আপডেট সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

ফরিদপুরের মধুখালীতে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ২দিন ব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয়  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
মাদক থেকে দূরে থেকে মাদক নির্মূলে শিক্ষার্থীদের কাজ করতে হবে। শিক্ষার্থী হিসাবে শিক্ষকদের আজীবন সম্মান করতে হবে। পরীক্ষায় ভাল ফলাফল না করতে পারলে চেষ্টা চালিয়ে যেতে হবে। সফলতা আসবেই। মধুখালী উপজেলার ৫৩ তম বাংলাদেশ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এসব কথা বলেন।
মঙ্গলবার বিকাল ৩ টায় মধুখালী উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করে শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি আরও বলেন,
অভিভাবক ও সকলের সাথে ভাল ব্যবহার করে ভালবাসা অর্জন করতে হবে। সুনাগরিক ও দেশপ্রমীক হয়ে গড়ে উঠতে হবে। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলাম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান,  মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা