
মাগুরাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “ত্যাগ, ধৈর্য্য, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন মুহূর্তে ভরে উঠুক প্রতিটি মানুষের জীবন।”
তিনি আরও বলেন, “ঈদুল আজহার প্রকৃত শিক্ষা আমাদের মাঝে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করুক। দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।”
শেষে তিনি মাগুরাসহ সমগ্র দেশের মানুষের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।
Leave a Reply