
মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি ও রাজাপুর গ্রাম থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র, এ্যামুনিশন ও হ্যাকারের বিভিন্ন দ্রব্য সামগ্রী, নগদ টাকাসহ (০২) দুই জন হ্যাকার ও বিকাশ প্রতারকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
আটককৃতরা হলেন চর চৌগাছি গ্রামের মোঃ বাবুল শেখের ছেলে মোঃ আনিছুর রহমান ( ২৮ ), রাজাপুর গ্রামের জমির মন্ডলের ছেলে। মোঃ আশরাফ মন্ডল (৪৫)।
মাগুরা আর্মি ক্যাম্প সুত্রে জানা যায়,২০শে জুন শুক্রবার গভীর রাতে মাগুরার শ্রীপুর উপজেলার চর চৌগাছি গ্রামের মোঃ আনিসুর রহমান (২৮) ও রাজাপুর গ্রামের মোঃ আশরাফ মন্ডল (৪৫) এর বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও হ্যাকারের বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সেনা সদস্যরা। এ সময় ০১ রাউণ্ড এ্যামুনিশন সহ ০১টি বন্দুক, ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি ল্যাপটপ , ০৬টি মোবাইল ফোন ও নগদ এক লাখ দশ হাজার আটশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।
উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত অস্ত্রসহ শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
Leave a Reply