1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পঠিত
মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অর্থনৈতিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মোট ২৭০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল ও বিভিন্ন শিক্ষা সহায়তা সামগ্রী প্রদান করা হয়।
এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা এবং ৩০ জন মাধ্যমিক শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমরা আশা করি, এই শিক্ষার্থীরাই একদিন দেশের হাল ধরবে। তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে পড়াশোনায় মনোযোগী হয় এবং শিক্ষার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যায়।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, ও প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামান খান প্রমুখ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, “গাছকে যেমন যত্নে লালন করলে ফুল ও ফল পাওয়া যায়, তেমনি শিক্ষার্থীদের যত্নে গড়ে তুললে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে। সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার্থীরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা