
মাগুরায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রোহান রশিদ দুরুদ। তিনি মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য । তিনি মাগুরা পৌরসভার তাঁতিপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে মাগুরা শহরের তাঁতিপাড়ায় তার নিজ বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,
“আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত রোহান রশিদ দুরুদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply