1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় অস্ত্র ও মাদকসহ গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৫০ বার পঠিত

বিশিষ্ট ব্যবসায়ী মাগুরা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ও প্রথম শ্রেণীর ঠিকাদার  ফরিদ  হাসান খান সহ তার আত্মীয়-স্বজনের ও ব্যবসায়িক পার্টনারসহ মোট ০৯ জনকে ষড়যন্ত্রমূলক অস্ত্র ও মাদকসহ গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা। ০৯ই এপ্রিল বুধবার দুপুরে মাগুরা পৌরসভার পারলা এলাকায় ফরিদ খানের নিজ বসতবাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তার মেয়ে ও স্ত্রী সহ পরিবারের সদস্যরা।

ফরিদা হাসান খান এর মেয়ে ফারিয়া জান্নাত কুয়াশা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শাসনামলে বহুবার পুলিশ, র্যাব, আর্মি আমাদের বাড়িতে অভিযান চালিয়ে কখনো কোন অস্ত্র পাইনি।আমরা সেনাবাহিনী কাছে দাবি জানাচ্ছি তারা  অস্ত্র গুলোর একটা ফরেনসিক রিপোর্ট বের করে সুষ্ঠু একটা তদন্ত করুক আসলেই এই অস্ত্র কোথা থেকে এসেছে।আমাদের ধারণা  আমার বাবার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগকারীরা নিজেরাই সাজিয়ে এগুলো করেছে । আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবি করছি ।সেই সাথে আমার বাবা ও বাবার ব্যবসায়িক পার্টনার এবং পরিবারের আত্মীয়-স্বজনদের মুক্তির দাবি জানাচ্ছি।

আটককৃত ফরিদ হাসান খান এর ভাই বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন আমিনুর রহমান পিকুল বলেন, আমার ভাই ফরিদ হোসেন খান একজন প্রতিষ্ঠিত সফল ব্যবসায়ী।সে মাগুরা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি। আমাদের এই ব্যবসায়িক ও  রাজনৈতিক সফলতায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং ব্যবসাকে  কলঙ্কিত করার জন্য সেনাবাহিনীকে ভুল বুঝিয়ে  এই ন্যাক্কারজনক কাজটি করেছে । আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে উদাত্ত আহ্বান জানাবো আপনাদের সারা বিশ্বে একটি সুনাম আছে সেই  সুনামকে কাজে লাগিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আইনের আওতায় আনবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা