1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আঃ লীগ নেতা মুহিতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ হত্যা মামলায় গ্রেপ্তার

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিতের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার মিরাজ হোসেনকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে মাগুরা শহরের জজ কোর্ট এলাকা থেকে তাকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ। হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আজিজুর মুন্সি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার মিরাজ হোসেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুনুর রশীদ মুহিতের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। এক সময় তিনি একটি গ্যাসের দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে মুহিতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন খাতে অংশীদার হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে মিরাজ হোসেন শহরে ডেভেলপার ব্যবসাসহ বিভিন্ন খাতে জড়িয়ে বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। এসব সম্পদের বৈধতা নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র আরও জানায়, জুলাই-আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে পলাতক শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুনুর রশীদ মুহিতের সম্পদ রক্ষা, অবৈধ ব্যবসা পরিচালনা এবং আর্থিক লেনদেনের দেখভালের দায়িত্ব মিরাজ হোসেন পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর হাজরাপুর ইউনিয়নের রাজারামপুর গ্রামের ডেকোরেটর ব্যবসায়ী আজিজুর মুন্সি মাগুরা শহর থেকে নিজ বাড়ি ফেরার পথে গোরিচরণপুর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে নিহত আজিজুর মুন্সির মোবাইল ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়, হামলার নেতৃত্বদানকারী বিল্লাল হোসেন গ্রেপ্তার মিরাজ হোসেনের ঘনিষ্ঠ অনুসারী।

এছাড়াও হাজরাপুর ইউনিয়নে সাধারণ মানুষের ওপর ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ও হামলার ঘটনা নিয়মিত ঘটছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব ঘটনার নেপথ্যেও মিরাজ হোসেনের সরাসরি ভূমিকা রয়েছে।

মাগুরা জেলা পুলিশ জানায়, গ্রেপ্তার মিরাজ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং হত্যা মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা