
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আইনজীবী এ্যাডভোকেট ডাভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরা জজ কোটের সামনে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
বুধবার সকালে মাগুরা জজ আদালত চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদি আইনজীবী সমিতির সভাপতি খান রোকনুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আব্দুর রশিদ,মাগুরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম কবির, সিনিয়র সদস্য কুমুদ রঞ্জন বিশ্বাস, এ্যাডভোকেট ফরিদ আহমেদ, সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট আহমেদ হোসেন সহ অন্যান্য আইনজীবীরা।
এ সময় বক্তারা বলেন, চট্রগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সনাতনী জাগরনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের পর বাসায় যাওয়ার পথে আইনজীবী সাইফুল ইসলামকে খুন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের মাধ্যমে বিচার করতে হবে। বক্তারা আরো বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাছে।
Leave a Reply