1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) সকালে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, সেইসাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (চাঁদের হাট) এ দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ শামিম কবির। অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত জেল প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা