1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সাজ সাজ রব

আজকের মাগুরা ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত

আগামী ১৬ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার সকালে মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুভেচ্ছা তোরণ, ব্যানার, পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে গোটা মাগুরা। জেলার সর্বত্রই চলছে মাইকিং, চলছে খোলা ট্রাকে ভ্রাম্যমান প্রচারনা সম্বলিত ইসলামী সংগীত। সবখানে সাজ-সাজ রব-রব পড়ে গেছে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে। চায়ের টেবিল থেকে শুরু করে সর্বত্র সকল শ্রেণি পেশার মানুষের মুখে মুখে আমীরে জামায়াত ডা.শফিকুর রহমানের আগমনী বার্তা শোনা যাচ্ছে। জেলাবাসী আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ছাত্র নেতা ও কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য অধ্যাপক এম বি বাকের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হুসাইন, যশোর জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল আজিজ,মাগুরা জেলা শাখার সাবেক আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চল সহকারী পরিচালক আব্দুল মতিন।

জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক এম বি বাকের জানান- আগামী ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান। কর্মী সমাবেশে লক্ষাধিক কর্মী-সমর্থকদের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । এই কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমীর মাগুরা জেলার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন দুপুরে আল আমিন কমপ্লেক্স চত্বরে মহিলা রুকন সম্মেলন ও বিকেলে শহরের এল জি ইডি’র হলরুমে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা