1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল

আজকের মাগুরা ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। ১৩ ই এপ্রিল রোববার রাত ১০টার দিকে মাগুরা জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে এ অভিযোগপাত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন। এই অভিযোগপত্রে মামলার ৪ আসামিকেই অভিযুক্ত করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়াও আছিয়ার বোনের স্বামী সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে খুন জখমের ভয়তীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

উক্ত বিষয়ে জানতে চাইলে মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, মাগুরার চাঞ্চল্যকর শিশু ধর্ষণ এবং হত্যার ঘটনায় মামলাটি রুজু হওয়ার সাথে সাথেই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের কিছু চৌকস সদস্যদেরকে নিয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়। সার্বক্ষণিকভাবে এই মামলার তদন্তকারী কর্মকর্তাকে তাঁরা সাহায্য করে আসছিলেন।

তিনি বলেন, সবার ঐকান্তিক প্রচেষ্টায় এই মামলার পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। এ মামলার এজহারনামীয় চার আসামির সবার নামে বিভিন্ন ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১লা মার্চ বোনের শ্বশুরবাড়ি মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে এলে ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশু আছিয়া মারা যায়।

এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার ৮ মার্চ বাদী হয়ে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। ঘটনাটি সারা দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে। ছাত্র জনতাসহ সারা দেশের বিভিন্ন রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উক্ত ঘটনার বিচার চেয়ে রাজপথে নেমে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা