1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আজকের মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৩০১ বার পঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণ ও  গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।  সোমবার (২৮ অক্টোবর  ) সকালে মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মোঃ খোকন মিয়ার বিরুদ্ধে এ  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইউপি সদস্য মোঃ রফিক সিকদার চেয়ারম্যান খোকন মিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার বিরুদ্ধে অবস্থান, হত্যা মামলার আসামি এবং দীর্ঘ দিন যাবত পরিষদে অনুপস্থিত হওয়ায় নাগরিক সেবা ব্যাহত হওয়ার অভিযোগ করেন। এ কারনে  তিনি চেয়ারম্যান খোকন মিয়ার অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানান।

দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য হান্নান সিকদার বলেন ,আমরা বর্তমান সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র -জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া দুর্নীতিবাজ চেয়ারম্যান খোকন মিয়াকে বহিষ্কার ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দীঘা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান,৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিস শিকদার ,৫নং ওয়ার্ডের ইউপি সদস্য

আওয়াল মোল্লা ,৩নং ওয়ার্ডের ইউপি সদস্য

কায়মুল শেখ সহ অন্যান্যরা।

 এসময় বক্তারা অভিযোগ করে বলেন, চেয়ারম্যান মোঃ খোকন মিয়া,আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে  এলাকায় নানান অনিয়ম ও দূর্নীতির সাথে যুক্ত ছিলেন। গরিবের চাল আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম আর অনৈতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়েছেন কিন্তু ক্ষমতাসীন হওয়ায় বিভিন্ন সময় পার পেয়ে গেছেন।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন দীঘা ইউনিয়নের ১,২,৩ মহিলা ইউপি সদস্য মোছাঃ লিপিয়া বেগম  ৪,৫,৬ নং ওয়ার্ডের জুলেখা বেগমসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত সাধারণ মানুষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা