1. admin@samokalbarta.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাগুরায় ট্রাফিক পুলিশকে লাঞ্ছিতের অভিযোগকে অপপ্রচার দাবি বাস মালিক সমিতির সভাপতির মাগুরায় কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের উদ্বোধন মাগুরা বণিক সমিতির নির্বাচনে পাভেল হোসেনকে ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান মাগুরায় এসএসসির খাতা চ্যালেঞ্জের পরও অকৃতকার্য, পরীক্ষার্থীর আত্মহত্যা মাগুরায় জেলা পুলিশের উদ্যোগে পোনামাছ অবমুক্তকরণ পুনর্গণনার পরও বহাল ফলাফল, মাগুরা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সল ও সম্পাদক মারুফ সার-বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধান ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় সমাবেশ মাগুরা জেলা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মাগুরায় রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট ১৯ ঘণ্টায় উদ্ধার করলো পুলিশ বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে-মনোয়ার হোসেন

মাগুরায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ জন মেম্বারের অনাস্থা

আজকের মাগুরা
  • আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৪২ বার পঠিত

বিভিন্ন অপকর্ম, উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগে মাগুরার শালিখা উপজেলার ৭নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম মোল্যার

বিরুদ্ধে ১২ জন ইউপি সদস্য অনাস্থা জানিয়েছে। গত ০৫ নভেম্বর গঙ্গারামপুর ইউনিয়নের ১২ জন ইউপি সদস্য এই লিখিত অনাস্থা প্রস্তাবটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাগুরা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন।
মাগুরা জেলা প্রশাসক বরাবর অনাস্থা প্রস্তাব ও বিচারের দাবিতে অভিযোগ পত্রে ৯ জন পুরুষ মেম্বার ও তিনজন মহিলা মেম্বার স্বাক্ষর করেন।
স্বাক্ষরকৃতরা হলেন, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য কায়েম বিশ্বাস ,২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ভাগ্যধর মজুমদার, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুজ্জামান পান্নু ,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য খন্দকার মামুন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেন্টু বিশ্বাস, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম ,৯ নং ওয়ার্ডের সদস্য কুতুবুল আলম ও ১,২,৩ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সন্ধ্যা রানী, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাহিদা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য সুমি খাতুন।

প্রস্তাবে ইউপি সদস্যরা উল্লেখ করেছেন, দায়িত্ব পাওয়ার পর থেকে ইউপি চেয়ারম্যান নিয়মকানুন না মেনে নানা অনিয়মে জড়িয়ে পড়েন।
বিভিন্ন প্রকার অন্যায় ,অত্যাচার ,দুর্নীতি এবং অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়েন তিনি। ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্যদের অবমূল্যায়ন, ইউনিয়ন পরিষদের বরাদ্দকৃত অর্থ বা মালামাল একাই ভোগ, ইউপি সদস্যদের ওয়ার্ডের উন্নয়নের জন্য কোন মালামাল বা অর্থ বরাদ্দ না করা। এছাড়াও ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ নাগরিকদের সাথে খারাপ ব্যবহার ও বিভিন্ন প্রকার গালাগালি ইত্যাদি উল্লেখ করা হয় অনাস্থা প্রস্তাবে । এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে সকল ইউপি সদস্যরা অনাস্থা প্রদান করে।

এ ব্যাপারে জানতে চাইলে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, আমরা অনাস্থা প্রস্তাবটি পেয়েছি । বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত ৩০ অক্টোবর বুধবার বিকালে স্থানীয় পুলুম বাজারে
শালিখা উপজেলার ৭নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম মোল্যার অপকর্ম, অনাস্থা ও দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে মানববন্ধন করে জনসাধারণ ও ইউপি সদস্যরা। এসময় ইউপি সদস্য খন্দকার মামুন, কুতুবুল আলম সানু,সাহিদা বেগম ও সুমি খাতুন,বিএনপি নেতা সাহিন পারভেজ বাচ্চু বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবে আব্দুল হালিম মোল্যা নির্বাচিত হয়েছেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে উঠেন।
দুর্নীতি, নারী কেলেংকারী,অপকর্ম,ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেন তিনি। তাদের এই অনিয়মের বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদ করে আসছি। কিন্তু আমাদের কাউকে তোয়াক্কা না করে অপকর্ম চালিয়ে যান হালিম মোল্যা ৷
সর্বসম্মতিক্রমে হালিম মোল্যার বিরুদ্ধে অনস্থা জানিয়ে তারা আরো বলেন, ইউনিয়ন পরিষদের রাজস্ব আয়,টিয়ার,কাবিটা, কাবিখা,টিউবওয়েল,ট্রেডলাইসেন্স,ভুয়া বিল ভাউচার,বিশেষ বরাদ্দ সহ বিভিন্ন প্রকল্পের টাকা তার ছেলে জসিম মোল্যার মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করে বিলাশবহুল বাড়ী ও কয়েক একর জমির মালিক হয়েছেন।
আমাদের সম্মানী ভাতা দেওয়ার নিয়ম থাকলেও তিনি নিয়মিত সম্মানী ভাতা দেন না। পরিষদের আর্থিক বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান আমাদের সঙ্গে অসৎ আচরণ ও হুমকি দিতেন। এতে মেম্বারদের মাঝে বৈষম্য ও দ্বন্দ্বের সৃষ্টি হয়। মহিলা মেম্বরদের কু-প্রস্তাব দিতেন৷ তার প্রস্তাবে রাজি না হলে কাউকে কাজ দেওয়া হবে না বলে ভয় দেখান৷ সম্প্রতি তার বিরুদ্ধে একজন মহিলাকে অনৈতিক অপকর্ম করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷ তিনি এক জন দূর চরিত্র ও লম্পট ৷ বুধবার বিকালে উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের স্থানীয় পুলুম বাজারে তার বিচারের দাবিতে প্রায় কয়েক শত নারী ও পুরুষ রাস্তার দু-পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। এসময় বিক্ষিপ্ত জনতা চেয়ারম্যান হালিম মোল্যার শাস্তি ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা